Kraken Financial

Kraken ক্রিপ্টো কারেন্সিতে সবচেয়ে বিশ্বাসযোগ্য নামগুলোর মধ্যে একটি

যা আমাদের ক্লায়েন্টদের জন্য একটি উন্নত ধরনের ক্রিপ্টো অভিজ্ঞতা তৈরি করছে

Safeguarding

নিয়ন্ত্রিত

Kraken Financial-এর কাছে Special Purpose Depository Institution (SPDI) ব্যাঙ্কিং লাইসেন্স রয়েছে যা Wyoming Division of Banking দ্বারা নিয়ন্ত্রিত হয়। Kraken Financial কঠোর রেগুলেটরি তত্ত্বাবধানে কাজ করে এবং নিরাপত্তা, তথ্য সুরক্ষা, কাস্টডি এবং নিরাপত্তার মান কঠোরভাবে বজায় রাখে।

Deposits & Withdrawals

নিরাপদ এবং সুরক্ষিত

নিরাপত্তার বিষয়টিতে Kraken সবসময় বেশি অগ্রাধিকার দেয়। Kraken Financial ডিজিটাল নিরাপত্তার সেরা পদ্ধতিগুলোর এক সুদৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠিত। SPDI-এর জন্য সম্পূর্ণভাবে নগদ রিজার্ভ বজায় রাখা বাধ্যতামূলক, যার অর্থ হল আপনার টাকা কাউকে ঋণ হিসেবে দেওয়া হবে না।

Trading pairs

একটি উন্নততর সেতুবন্ধন

আর্থিক স্বাধীনতার জন্য ডিজিটাল অ্যাসেটের ব্যবহার বৃদ্ধি করাই হল Kraken-এর মূল লক্ষ্য। ক্রিপ্টো এবং প্রচলিত অর্থব্যবস্থার (TradFi) মধ্যে আরও নিরবচ্ছিন্ন সমন্বয় বা ইন্টিগ্রেশনের মাধ্যমে Kraken Financial গ্রাহকদের আরও উন্নত অভিজ্ঞতা প্রদান করবে।

একটি পার্থক্য সহ, প্রতিষ্ঠানের জন্য যোগ্য ডিজিটাল সম্পদ কাস্টডি

নিরাপদ ও নিয়ন্ত্রিত কাস্টডি সমাধানের পথপ্রদর্শক

নিয়ন্ত্রিত আর্থিক প্রতিষ্ঠানের কাছ থেকে ক্লায়েন্টরা যা প্রত্যাশা করেন, একটি স্টেট-চার্ডার্ড ব্যাঙ্ক হিসাবে Kraken Financial আমাদের ক্লায়েন্টদের সেই নিরাপত্তা ও সুরক্ষা দেয়। আপনার ডিজিটাল সম্পদ সর্বদা উন্নত এনক্রিপশন ও নিরাপত্তামূলক প্রোটোকল দিয়ে সুরক্ষিত থাকে। Kraken থেকে সম্পূর্ণ আলাদা এবং সবসময়ই টাকা তুলে নেওয়ার সুবিধা পাওয়া যায়।

Qualified digital asset custody for institutions

ব্রোশিয়ার ডাউনলোড করতে এই ফর্মটি পূরণ করুন

ওয়াশিংটন, নিউ ইয়র্ক স্টেট ও মেইনে পরিষেবা উপলভ্য নয়

Kraken Financial

প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নাবলী

Kraken Financial হল একটি স্পেশাল পারপাস ডিপোজিটরি ইনস্টিটিউশন (SPDI), যা মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াইমিং রাজ্য থেকে চার্টার্ড বা লাইসেন্সপ্রাপ্ত এবং সেখানেই এর সদর দপ্তর অবস্থিত। ওয়াইমিংয়ের আইন অনুযায়ী, SPDI হল এমন একটি ব্যাঙ্ক যা আমানত গ্রহণ করে এবং অন্যান্য প্রাসঙ্গিক ব্যাঙ্কিং কার্যক্রম পরিচালনা করে—যার মধ্যে রয়েছে কাস্টডি (তত্ত্বাবধান), অ্যাসেট পরিষেবা (asset servicing), অ্যাসেট ম্যানেজমেন্ট এবং অন্যান্য ব্যাঙ্কিং পরিষেবা। 

Kraken Financial ট্রাডিশনাল ফাইন্যান্স এবং ডিজিটাল অ্যাসেটের মধ্যে সেতু হিসেবে কাজ করছে। এটি গ্রাহকদের ডিজিটাল সম্পদ বা ক্রিপ্টো জগতের সাথে যুক্ত করার পাশাপাশি একটি প্রচলিত ব্যাঙ্কের মতো সব ধরণের সুযোগ-সুবিধা প্রদান করবে। পাশাপাশি, ডিজিটাল অ্যাসেট ইকোসিস্টেমের সাথে সংযোগ স্থাপন করবে; যা বিশ্বজুড়ে ডিজিটাল অ্যাসেটের গ্রহণযোগ্যতাকে ত্বরান্বিত করার ক্ষেত্রে Kraken-এর লক্ষ্যকে আরও এগিয়ে নিয়ে যাবে, যাতে প্রতিটি মানুষ আর্থিক স্বনির্ভরতা এবং ব্যাঙ্কিং পরিষেবার আওতায় আসার সুযোগ পায়। 

সরকারি নিয়ম মেনে চলার কারণে Kraken Financial গ্রাহকদের সেই সুরক্ষা আর নিরাপত্তা দিতে পারে, যা তারা যেকোনো বড় আর্থিক প্রতিষ্ঠানের কাছে আশা করেন ইন্ডাস্ট্রির সবচেয়ে উন্নত নিরাপত্তা ব্যবস্থা এবং মনোযোগ সহকারে গ্রাহক পরিষেবা দেওয়ার লক্ষ্যেই Kraken Financial তৈরি হয়েছে। 

 

মনে রাখবেন, Kraken Financial-এ কোনো টাকা জমা রাখলে তাতে Federal Deposit Insurance Corporation (FDIC)-এর বীমা সুরক্ষা পাওয়া যাবে না। তবে ওয়াইমিংয়ের আইন অনুসারে, kava SPDI-কে তাদের কাছে জমা থাকা সমস্ত ফিয়াট কারেন্সির সমপরিমাণ নগদ অর্থ রিজার্ভ হিসেবে সংরক্ষণ করতে হয়।

Kraken Financial-এ রাখা আপনার প্রতিটি ডলারের (কেবল ফিয়াট বা সাধারণ মুদ্রা, ডিজিটাল অ্যাসেট নয়) বিপরীতে তারা সবসময় সমপরিমাণ বা তার বেশি নগদ অর্থ রিজার্ভ হিসেবে রাখতে আইনত বাধ্য; যাতে আপনার টাকা অন্য কোথাও খরচ না হয়। আপনার জমা রাখা টাকা সবসময় নিরাপদ রাখতে এটি কেবল নগদ অর্থ বা সবচেয়ে নিরাপদ ও সহজলভ্য ক্যাশ-ইকুইভ্যালেন্ট হিসেবে রাখা হবে।

Kraken Financial কিছু মার্কিন রাজ্য, যুক্তরাজ্য এবং অস্ট্রেলিয়ায় প্রতিষ্ঠান এবং ব্যক্তিগত ক্লায়েন্টদের সেবা প্রদান করাসহ আরও অনেক কিছু আসছে—শীঘ্রই এই তালিকা আরও বড় হবে। উপযুক্ত প্রতিষ্ঠানগুলি ফিয়াট ডিপোজিট অ্যাকাউন্ট খোলার পাশাপাশি আমাদের ডিজিটাল অ্য়াসেটের কোয়ালিফাইড কাস্টডি (Qualified Custody) পরিষেবা গ্রহণ করতে পারবে।

আমরা প্রাতিষ্ঠানিক ও ব্যক্তিগত, দুটি পর্যায়ের গ্রাহকদের জন্যই ডিজিটাল অ্য়াসেট, সাধারণ মুদ্রা জমা রাখার অ্যাকাউন্ট, ইন্টিগ্রেট করা OTC ট্রেডিং এবং স্টেবলকয়েন রিওয়ার্ড সংক্রান্ত পরিষেবা প্রদান করি। সমস্ত পরিষেবা সম্পূর্ণরূপে অনলাইনে এবং আমরা ২৪/৭/৩৬৫ ক্লায়েন্ট পরিষেবা প্রদান করি।

আমরা মার্চ, ২০২৪ সালে লঞ্চ করি।

হ্যাঁ। Kraken Financial সরাসরি ওয়াইমিং ডিভিশন অফ ব্যাঙ্কিংয়ের নজরদারি এবং তদারকিতে পরিচালিত হয়। ২০২০ সালে ওয়াইমিং স্টেট ব্যাঙ্কিং বোর্ড Kraken Financial-কে একটি SPDI ব্যাঙ্ক হিসেবে কাজ করার অনুমতি বা লাইসেন্স দিয়েছে।

না, Kraken Financial তার অনলাইন পোর্টালের মাধ্যমে সমস্ত ক্লায়েন্টকে পরিষেবা প্রদান করবে। ক্লায়েন্ট পরিষেবা ২৪/৭/৩৬৫ উপলভ্য থাকবে।

Kraken-এর সাথে ব্যবসায়িক সম্পর্ক তৈরি হলে, বড় বড় প্রতিষ্ঠানগুলো Kraken Financial-এ আলাদাভাবে অ্যাকাউন্ট খোলার জন্য আবেদন করতে পারবে। Kraken Financial ভবিষ্যতে আরও নতুন নতুন পরিষেবা বা সুবিধা নিয়ে আসবে এবং সেগুলো চালু হওয়া মাত্রই আপনাদের তা জানানো হবে।

তার মধ্যে, যদি আপনার অ্যাকাউন্ট আগে থেকে না থাকে তাহলে আপনি www.kraken.com/sign-up লিঙ্কে গিয়ে আপনার Kraken ট্রেডিং অ্যাকাউন্ট তৈরি করতে পারেন।

Kraken Financial-এর অ্যাসেট, Kraken এক্সচেঞ্জ অ্যাসেটের থেকে সম্পূর্ণ আলাদা। প্রতিটি এন্টিটি তাদের নিজস্ব ডিজিটাল এবং ফিয়াট অ্যাসেট হোল্ড করার জন্য আলাদা আলাদা অ্যাকাউন্ট ব্যবহার করে। কাস্টডিতে রাখা গ্রাহকদের ডিজিটাল অ্য়াসেট Kraken Financial এবং Kraken এক্সচেঞ্জের নিজস্ব অ্য়াসেট থেকে সম্পূর্ণ আলাদা করে রাখা হয়।

Kraken Financial হল Payward Inc.-এর (যা Kraken নামে পরিচিত) মালিকানাধীন একটি সহায়ক সংস্থা। একদল অভিজ্ঞ পরিচালক এবং উচ্চপদস্থ কর্মকর্তা Kraken Financial পরিচালনা করেন , যারা ক্রিপ্টোকারেন্সি এবং ট্র্যাডিশনাল ফাইন্যান্সের (যেমন সাধারণ ব্যাঙ্ক) কাজে দক্ষ।

নির্ধারিত কিছু প্রতিষ্ঠানের ক্ষেত্রে তাদের ডিজিটাল অ্যাসেট একটি 'কোয়ালিফাইড কাস্টডিয়ান' (Qualified Custodian)-এর তত্ত্বাবধানে রাখতে হবে। Kraken Financial হল মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াইমিং রাজ্যের একটি সরকার-অনুমোদিত এবং নিয়ন্ত্রিত ব্যাঙ্ক। এছাড়া, মার্কিন যুক্তরাষ্ট্রের 'কাস্টডি রুল' (Custody Rule) অনুযায়ী এটি একটি 'কোয়ালিফাইড কাস্টডিয়ান' হিসেবেও স্বীকৃত। সিকিউরিটি এবং এক্সচেঞ্জ কমিশন। শুধু নির্দিষ্ট কিছু এন্টিটি বা প্রতিষ্ঠানই 'কোয়ালিফাইড কাস্টডিয়ান' হিসেবে পরিষেবা প্রদানের যোগ্য বলে বিবেচিত হয়।

Kraken Financial-এর কাস্টডিতে থাকা সকল ডিজিটাল অ্যাসেট একটি প্রোপ্রাইটারি (Proprietary) সিস্টেমে রাখা হয়, যা হার্ডওয়্যার সিকিউরিটি মডিউল (HSM) এবং মাল্টি-লেয়ার সিকিউরিটি প্রোটোকল ব্যবহার করে।

মাল্টি-পার্টি কম্পিউটেশন (MPC) হল আধুনিক ক্রিপ্টোগ্রাফির একটি কৌশল, যার মাধ্যমে একটি প্রাইভেট ‘কি’ (private key) বা গোপন কোডকে কয়েকটি অংশে ভাগ করে তৈরি করা হয়। এতে পুরো কোডটি কখনোই এক জায়গায় আনার প্রয়োজন হয় না। MPC প্রযুক্তি 'সিংগেল পয়েন্ট অফ ফেইলিউর'-এর ঝুঁকি কমিয়ে আনে।

Kraken Financial-এর কাস্টডি সলিউশনটি প্রাইভেট কি জেনারেশনের জন্য স্পেশালাইজড হার্ডওয়্যার এবং ওই কি-এর উপর অ্যাকশন পারফর্ম করার অনুমতি নিরাপদে ডিস্ট্রিবিউট করার জন্য এমপিসি (MPC) লেয়ারের কম্বিনেশন ব্যবহার করে।

বর্তমানে, আমাদের কাস্টডি সলিউশন BTC, ETH, LINK, POL, SOL, TAO, UNI, USDC, USDG, USDT এবং XRP-এর মতো ক্রিপ্টোকারেন্সির ক্ষেত্রে কাজ করে। ভবিষ্যতে আরও নতুন নতুন ক্রিপ্টো বা ডিজিটাল অ্যাসেট যোগ করার বিষয়টি আমরা খতিয়ে দেখব।

 

এটি সব ক্ষেত্রে এক নয়। নির্দিষ্ট ব্লকচেইন, ব্লক কনফার্ম হতে কত সময় লাগে, নেটওয়ার্কের নিরাপত্তা এবং আরও কিছু বিষয়ের উপরে এটি নির্ভর করে।

Kraken Financial গ্রাহকদের তাদের নিজস্ব সুরক্ষিত ভল্টে অ্যাক্সেস প্রদান করবে এবং তারা একটি পৃথক ইন্টারফেসের মাধ্যমে তাদের ডিজিটাল অ্যাসেট নিয়ন্ত্রণ ও পরিচালনা করার সুযোগ পাবেন। কাস্টডি ভল্টগুলো শুধুমাত্র ওয়েবসাইটের মাধ্যমে ব্যবহার করা যাবে। অ্যাকাউন্ট খোলার সময়ই গ্রাহকদের টু-ফ্যাক্টর অথেন্টিকেশন (2FA) এবং লেনদেন অনুমোদনের জন্য প্রয়োজনীয় সদস্য সংখ্যা বা 'কোরাম' নির্ধারণ করে নিতে হবে।

প্রতিষ্ঠানগুলো আমাদের ইন্টিগ্রেটেড ওটিসি (OTC) ট্রেডিং ফিচারের মাধ্যমে সরাসরি 'Kraken OTC' ডেস্ক থেকে ট্রেড করতে পারবে। Kraken Custody-তে RFQ সুবিধাটি সক্রিয় করার জন্য গ্রাহকদের প্রথমে Kraken OTC-এর সাথে অনবোর্ডিং প্রসেস সম্পূর্ণ করতে হবে।

আমরা Kraken Custody-এর মাধ্যমে ETH, SOL এবং TAO স্টেকিং পরিষেবা অফার করি, যা প্রতিষ্ঠানগুলোকে কোনো অপারেশনাল জটিলতা ছাড়াই প্রোটোকল-নেটিভ পুরস্কার অর্জন করতে দেয়।

আপনার কাস্টডি ভল্ট থেকে সরাসরি ETH স্টেক করুন অথবা TAO স্টেকিংয়ের মাধ্যমে Bittensor-এর রুট নেটওয়ার্ক-এ অংশগ্রহণ করুন—পুরো প্রক্রিয়াটি একটি রেগুলেটেড কোয়ালিফাইড কাস্টডি সিস্টেমের অধীনে থাকবে।

কাস্টডি গ্রাহকরা খুব সহজেই তাদের অ্যাসেট Kraken এক্সচেঞ্জে সরিয়ে নিতে পারবেন। এর ফলে তারা Kraken Institutional-এর সব ধরণের সুবিধা—যেমন ট্রেডিং, লোন বা ফিন্যান্স) এবং পোর্টফোলিও ম্যানেজমেন্ট টুল ব্যবহার করার সুযোগ পাবেন।

নির্দিষ্ট কিছু প্রতিষ্ঠান এবং উচ্চ-বিত্ত গ্রাহক (HNWI) 'স্টেবলকয়েন রিওয়ার্ড প্রোগ্রাম'-এ অংশ নিতে পারবেন। তারা Kraken Custody-তে USDG হোল্ড বা প্লেজ (Pledge) করার মাধ্যমে রিওয়ার্ড বা লভ্যাংশ পাওয়ার সুযোগ পাবেন। ঠিকানার রেজিস্ট্রেশন সম্পূর্ণ হলে, অটোমেটিক এনরোল হয়ে যায়। পুরস্কার মাসে একবার ডিস্ট্রিবিউট করা হয় এবং উপযুক্ত কাস্টডির অধীনে রাখা হয়। 

পুরস্কারের হার Kraken নির্ধারণ করে এবং যে কোনো সময় তা পরিবর্তন হতে পারে।  স্টেবলকয়েন রিওয়ার্ডস প্রোগ্রাম Kraken Custody পরিষেবার শর্তাবলী এবং অ্যানেক্স (Annex) দ্বারা পরিচালিত হয়। Kraken গ্রাহকরা যে ধরণের রিওয়ার্ড বা পুরষ্কার পান, এটি তার থেকে আলাদা।

 

হ্যাঁ, Kraken Financial-এর কাস্টডিতে থাকা ডিজিটাল অ্যাসেটগুলো ম্যানেজ বা নিয়ন্ত্রণ করার জন্য আপনি API ব্যবহার করতে পারবেন।

প্রাথমিক পর্যায়ে Kraken Financial-এর কাস্টডি সলিউশনটি শুধুমাত্র ওয়েব ব্রাউজারের মাধ্যমে অ্যাক্সেস করা যাবে, যার ইউজার ইন্টারফেসটি ডেস্কটপ ডিভাইসের জন্য অপ্টিমাইজ করা হয়েছে।

হ্যাঁ। Kraken Financial-এর জন্য নিয়মিত অডিট বা হিসাব পরীক্ষা করা বাধ্যতামূলক এবং তারা প্রতি বছর তাদের অডিট করা আর্থিক প্রতিবেদন (Financial Statements) প্রকাশ করবে। অডিট বা হিসাব পরীক্ষার পাশাপাশি, Kraken Financial-এর সার্বিক এবং আর্থিক নিরাপত্তা নিয়মিতভাবে 'ওয়াইওমিং ডিভিশন অফ ব্যাঙ্কিং' (Wyoming Division of Banking) দ্বারা যাচাই বা পরীক্ষা করা হয়। 

আপনার ডিজিটাল অ্যাসেট আপনার নিজের নামেই একটি কাস্টডি অ্যাকাউন্টে জমা থাকে এবং আপনি নিজেই ব্লকচেনের মাধ্যমে সেগুলো যাচাই করতে পারবেন। Kraken Financial কোনো আর্থিক বিপর্যয়ের সম্মুখীন হলে গ্রাহক স্বার্থ রক্ষায় ওয়াইওমিং ব্যাংকিং কমিশনার পদক্ষেপ নিতে পারবেন। এর মধ্যে প্রতিষ্ঠানের সব লেনদেন মিটিয়ে ফেলার জন্য একটি 'লিকুইডেশন' বা সম্পদ বিক্রির প্রক্রিয়া শুরু করাও অন্তর্ভুক্ত।  এই ধরণের আইনি প্রক্রিয়ার সময়, আপনার কাস্টডি অ্যাকাউন্টে থাকা সম্পদগুলো, যদি নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করা হয়, তাহলে অন্য কোনো পাওনাদারের টাকা শোধ করার জন্য ব্যবহার করা যাবে না। 

গুরুত্বপূর্ণ:

Kraken Financial-এর মাধ্যমে কাস্টডি পরিষেবা প্রদান করা হয়, যা ওয়াইওমিং চার্টার্ড একটি বিশেষ উদ্দেশ্যমূলক আমানতকারী প্রতিষ্ঠান (SPDI)। Kraken Financial কোনো FDIC-বীমাকৃত ব্যাঙ্ক নয় এবং এর আমানত FDIC দ্বারা বীমাকৃত নয় বা FDIC-এর সুরক্ষার আওতাধীন নয়।

ভৌগলিক নিষেধাজ্ঞা প্রযোজ্য। প্রোজেক্ট করা বার্ষিক হার অনুমানভিত্তিক, যা কমিশনের আগে জমা হওয়া গড় স্টেকিং রিওয়ার্ডের ভিত্তিতে নির্ধারিত হয়, এবং এটি পরিবর্তিত হতে পারে।  স্টেকিং-এ ঝুঁকি থাকে, যার মধ্যে রয়েছে রিওয়ার্ড পাওয়ার কোনো নিশ্চয়তা না থাকা, স্ল্যাশিং বা হ্যাকের কারণে অ্যাসেটের সম্ভাব্য ক্ষতি, এবং স্টেক থাকা অবস্থায় অ্যাসেটের মূল্যের পতন। অতিরিক্ত তথ্যের জন্য অনুগ্রহ করে Kraken-এর পরিষেবার শর্তাবলী

যদিও “স্টেবলকয়েন” শব্দটি সাধারণভাবে ব্যবহৃত হয়, তবুও সেকেন্ডারি মার্কেটে লেনদেনের সময় রেফারেন্স অ্যাসেটের মূল্যের তুলনায় এই অ্যাসেটটি যে স্থিতিশীল মূল্য বজায় রাখবে তার কোনো নিশ্চয়তা নেই; একইভাবে, যদি কোনো রিজার্ভ অ্যাসেট থেকেও থাকে, তা সব রিডেম্পশন পূরণ করার জন্য পর্যাপ্ত হবে এমন নিশ্চয়তাও নেই।

এই পৃষ্ঠায় থাকা তথ্য শুধুমাত্র তথ্যগত উদ্দেশ্যে দেওয়া। প্রোডাক্ট সরবরাহ, রেগুলেটরি বা ব্যবসায়িক পরিকল্পনা সংক্রান্ত ভবিষ্যৎমুখী বক্তব্য যেকোনো সময় পরিবর্তনশীল এবং এটি কোনো আগাম বিজ্ঞপ্তি ছাড়াই হতে পারে।

 

© 2020-2025 Payward Financial, Inc.  NMLS ID #2429615        গোপনীয়তা বিজ্ঞপ্তি       পরিষেবার শর্তাবলী