Kraken-এর মাধ্যমে যে কেউ সহজেই ক্রিপ্টোকারেন্সি কিনতে পারেন; তবে কোনো ডিজিটাল কারেন্সি কেনা হবে কি না, সেই সিদ্ধান্ত নেওয়ার আগে শিক্ষানবিশদের উচিত নিজে থেকে রিসার্চ করা এবং প্রয়োজনে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া। ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে জানার পর, নতুনরা মাত্র ১০ ডলার দিয়েই কয়েক মুহূর্তের মধ্যে Kraken থেকে ক্রিপ্টো কিনতে পারবেন।
আপনার দেশে কোন ক্রিপ্টোঅ্যাসেটগুলি উপলভ্য তা জানতে আমাদের সহায়তা নিবন্ধ চেক করুন।
এর সহজ উত্তর হলো—এটি আপনার নিজস্ব আর্থিক অবস্থা এবং ঝুঁকি গ্রহণের সহনশীলতার ওপর নির্ভরশীল। যারা ডিসেন্ট্রালাইজেশন বা বিকেন্দ্রীকরণের দীর্ঘমেয়াদী সুফল নিয়ে আশাবাদী, তাদের জন্য ক্রিপ্টোকারেন্সি একটি মূল্যবান সম্পদ হতে পারে।
Kraken-এ সাতটি ভিন্ন সরকারি fiat মুদ্রা কাজ করে যার মধ্যে রয়েছে:
- US ডলার (USD)
- ইউরো (EUR)
- কানাডিয়ান ডলার (CAD)
- পাউন্ড স্টার্লিং (GBP)
- Swiss Franc (CHF)
- অস্ট্রেলিয়ান ডলার (AUD)
- Japanese Yen (JPY)
ট্রানজ্যাকশনের পরিমাণ, অ্যাসেট, পেমেন্টের ধরণ এবং বাজারের পরিস্থিতির ওপর ভিত্তি করে Kraken একটি প্রতিযোগিতামূলক ফি স্ট্রাকচার অফার করে। Kraken-এর ফি কাঠামো সম্পর্কে আরও জানুন।
হ্যাঁ, শত শত ক্রিপ্টোকারেন্সির অপশন ব্যবহার করে Kraken-এ ক্রিপ্টো কেনা এখন একদম সহজ। অন্য ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করে কিনতে কেমন খরচ পড়বে, তা জানতে Kraken-এর ক্রিপ্টোকারেন্সি মার্কেটগুলো ব্রাউজ করুন।
প্রতিটি দেশ ক্রিপ্টোকারেন্সি ট্যাক্স ভিন্নভাবে সামলায়। ডিজিটাল সম্পদ কেনা অথবা ক্রিপ্টো কর (tax) সংক্রান্ত তথ্য দেওয়ার আগে আপনার এলাকার একজন অভিজ্ঞ ট্যাক্স কনসালট্যান্টের পরামর্শ নিন।
হ্যাঁ, Kraken-এ আপনি যে ক্রিপ্টোকারেন্সি কিনবেন তা আপনার। যেকোনো হট বা কোল্ড ওয়ালেটে ক্রিপ্টো ট্রান্সফার করা Kraken-এর সাহায্যে এখন অনেক বেশি সহজ। আপনার এক্সটার্নাল ওয়ালেট অ্যাড্রেসটি দিলেই কয়েক মুহূর্তের মধ্যে আপনার কেনা ক্রিপ্টো ওয়ালেটে জমা হয়ে যাবে।
আপনি Kraken-এ যে ক্রিপ্টোকারেন্সিগুলো রাখেন, সেগুলোকে নিরাপদ এবং আপনার ব্যবহারের জন্য সহজলভ্য রাখতে আমরা সম্ভাব্য সব ধরণের পদক্ষেপ গ্রহণ করি। আমরা মনে করি আপনার নিজের ওয়ালেটেই ক্রিপ্টো রাখা সবচেয়ে নিরাপদ। তবে আপনি যখন আমাদের ওপর আস্থা রেখে আপনার ক্রিপ্টো আমাদের কাছে রাখেন, তখন আমরা সেটিকে যতটা সম্ভব সুরক্ষিত এবং স্বচ্ছ রাখার চেষ্টা করি। আমাদের বিশ্বমানের সিকিউরিটি স্ট্যান্ডার্ড সম্পর্কে আরও বিশদভাবে জেনে নিন।









